তারিখ: 06/08/2026
সম্মানিত অভিভাবকবৃন্দ,
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক শিক্ষাগত অগ্রগতি, নৈতিক বিকাশ, শৃঙ্খলা এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে একটি অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে সকল অভিভাবকের উপস্থিতি একান্তভাবে কাম্য।
আপনারদের সক্রিয় অংশগ্রহণ আমাদের শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থেকে সমাবেশকে সফল করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে,
এস. এম. এমদাদুল হক
পরিচালক, গ্রীনফিল্ড স্কুল, তালাইমারী, রাজশাহী
অফিশিয়াল স্বাক্ষরযুক্ত নোটিশের মূল ফাইলটি ডাউনলোড বা সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন:
নোটিশের PDF ডাউনলোড করুন / দেখুন →