গ্রীনফিল্ড স্কুল ইউনিফর্ম ও পোশাক বিধি (School Uniform)

গ্রীনফিল্ড স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সমতা, শৃঙ্খলা ও একাগ্রতা বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্ট ইউনিফর্ম ও পোশাক নির্দেশিকা অনুসরণ করা হয়। সকল শিক্ষার্থীকে নির্ধারিত পোশাকে এবং পরিচ্ছন্নভাবে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।

ছাত্রদের পোশাক (Boys Uniform)

  • শার্ট: হালকা সাদা-আকাশি রঙের গ্রীনফিল্ড মনোগ্রামযুক্ত হাফ/ফুল হাতা শার্ট।
  • প্যান্ট: গাঢ় নেভি ব্লু রঙের ফুল প্যান্ট / হাফ প্যান্ট (প্লে-কেজি)।
  • বেল্ট: কালো বেল্ট ও স্কুল নেমপ্লেট ফিতে।
  • জুতো ও মোজা: কালো জুতো এবং সাদা মোজা।

ছাত্রীদের পোশাক (Girls Uniform)

  • ফতুয়া/কামিজ: সাদা-আকাশি রঙের গ্রীনফিল্ড মনোগ্রামযুক্ত ফ্রক/কামিজ।
  • পায়জামা ও স্কার্ফ: নেভি ব্লু পায়জামা এবং নেভি ব্লু ওড়না/স্কার্ফ।
  • জুতো ও মোজা: কালো জুতো এবং সাদা মোজা।
  • হিজাব (ঐচ্ছিক): নেভি ব্লু হিজাব পরা যাবে।

শীতকালীন পোশাক বিধি (Winter Sweater/Blazer)

শীতকালে সকল শিক্ষার্থীকে নেভি ব্লু (Navy Blue) রঙের ভি-নেক সোয়েটার অথবা স্কুল মনোগ্রামযুক্ত নেভি ব্লু ব্লেজার পরিধান করতে হবে।